নদিয়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার
নদিয়া, ২৭ মে (হি.স.): তৃণমূল পঞ্চায়েত প্রধানের এত সম্পত্তি কী ভাবে হল, তার প্রশাসনিক তদন্ত চেয়ে পড়ল পোস্টার। নদিয়ার কল্যাণী ব্লকের সগুনা পঞ্চায়েতের ঘটনা। বুধবার সকালে পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সাদা কাগজের উপর বাংলায় লেখা ওই পোস্টার নজরে আস
নদিয়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার


নদিয়া, ২৭ মে (হি.স.): তৃণমূল পঞ্চায়েত প্রধানের এত সম্পত্তি কী ভাবে হল, তার প্রশাসনিক তদন্ত চেয়ে পড়ল পোস্টার। নদিয়ার কল্যাণী ব্লকের সগুনা পঞ্চায়েতের ঘটনা। বুধবার সকালে পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সাদা কাগজের উপর বাংলায় লেখা ওই পোস্টার নজরে আসে। পোস্টারে লেখা রয়েছে, পঞ্চায়েত প্রধান গোকুল রায়ের এত সম্পত্তি হল কী ভাবে? প্রশাসনিক তদন্ত চাই। যদিও কে বা কারা এই পোস্টার দিয়েছে তার উল্লেখ নেই। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। পঞ্চায়েত প্রধানের বক্তব্য, বিজেপির কেউ এই পোস্টার দিয়েছে বলে মনে হয় না। হতে পারে আমাদের দলেরই কেউ যুক্ত। বিষয়টি নিয়ে আমি অভিযোগ জানাবো।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande