নগাঁওয়ে সড়ক দুৰ্ঘটনা, হত দুই বাইক আরোহী, আহত দুই মহিলা পথচারী
নগাঁও (অসম), ২৭ মে (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত রাঙলুতে সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন দুই মহিলা পথচারী। নিহত দুই বাইক আরোহীকে রকিবুল হুসেন এবং ইক্রামুল হক বলে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, ঈদের বাজার
নগাঁওয়ের রাঙলুতে দুৰ্ঘটনাগ্রস্ত বাইক


নগাঁও (অসম), ২৭ মে (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত রাঙলুতে সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন দুই মহিলা পথচারী। নিহত দুই বাইক আরোহীকে রকিবুল হুসেন এবং ইক্রামুল হক বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, ঈদের বাজার করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন দুই মহিলা। আচমকা এএস ০২ একিউ ১৫৭৭ নম্বরের একটি দুরন্ত বাইক এসে দুই মহিলা পথচারীকে ধাক্কা মেরে হুমড়ি খেয়ে পড়ে পাশের ডিভাইডারে। ডিভাইডারে ধাক্কার ফলে নিহত দুই বাইক আরোহী ছিটকে পড়ে যান।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশের দল। স্থানীয়দের সহায্যে পুলিশ দুই মহিলা সহ দুই বাইক আরোহী রকিবুল হুসেন এবং ইক্রামুল হককে উদ্ধার করে নিয়ে যায় নগাঁও মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মেডিক্যালে রকিবুল হুসেন এবং ইক্রামুল হককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তাররা। এদিকে গুরুতরভাবে আহত দুই মহিলাকে হাসপাতালে ভরতি করে ডাক্তাররা চিকিৎসা শুরু করেছেন বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande