অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমানো হল
বীরভূম, ২৭ মে (হি.স.): ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বাড়ির সামনে পাহারায় থাকতেন পুলিশ কর্মীরা। এবার সেই নিরাপত্তা কমানো হয়েছে বলে প্রাথমিক খবর। কেবল অনুব্রত মণ্ডলই নয়, তৃণমূল নেতা কাজল শেখ, রাজ্যে
অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমানো হল


বীরভূম, ২৭ মে (হি.স.): ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বাড়ির সামনে পাহারায় থাকতেন পুলিশ কর্মীরা। এবার সেই নিরাপত্তা কমানো হয়েছে বলে প্রাথমিক খবর। কেবল অনুব্রত মণ্ডলই নয়, তৃণমূল নেতা কাজল শেখ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কমানো হয়েছে। মঙ্গলবার রাত থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে বলে বুধবার জানা গেছে।

বুধবার বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক পদ পাওয়ার পরে অনুব্রতকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। পাশাপশি তাঁর বাড়িতে হাউস গার্ড দেওয়া হয়েছিল। একই নিরাপত্তা পেতেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও। চন্দ্রনাথ সিংহও মন্ত্রী থাকাকালীন তাঁর বাড়িতে হাউস গার্ড-সহ নিরাপত্তারক্ষী পেতেন। এদিন জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুব্রতের ওয়াই প্লাস নিরপত্তার জায়গায় এখন থেকে তাঁর নিরাপত্তার জন্য একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন। পাইলট, এস্কট সবই তুলে নেওয়া হয়েছে। কাজলের ক্ষেত্রেও পাইলট, এস্কট, হাউস গার্ড তুলে নেওয়া হয়েছে। এখন থেকে দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন তাঁর সঙ্গে। প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথেরও নিরাপত্তা কমিয়ে দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande