কলকাতা পুরসভার পদ থেকে ইস্তফা সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তীর
কলকাতা, ২৭ মে (হি.স.): কলকাতা পুরসভার পদে থাকা আরও দু’জন তৃণমূল সদস্য বুধবার পদত্যাগ করছেন। এ দিন দুপুরে পুরসভায় পৌঁছে পদত্যাগ করেছেন পুর-প্রতিনিধি অরূপ চক্রবর্তী। এ ছাড়াও, পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারপার্সন সুশান্ত ঘোষও এ দিন পদত্যাগ করেন বলে জান
কলকাতা পুরসভার পদ থেকে ইস্তফা সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তীর


কলকাতা, ২৭ মে (হি.স.): কলকাতা পুরসভার পদে থাকা আরও দু’জন তৃণমূল সদস্য বুধবার পদত্যাগ করছেন। এ দিন দুপুরে পুরসভায় পৌঁছে পদত্যাগ করেছেন পুর-প্রতিনিধি অরূপ চক্রবর্তী। এ ছাড়াও, পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারপার্সন সুশান্ত ঘোষও এ দিন পদত্যাগ করেন বলে জানা গিয়েছে। এর আগে দেবলীনা বিশ্বাস এই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

সাংবাদিক বৈঠক করে এদিন অরূপ বলেন, ভোটে এই ফল কাম্য ছিল না। তবে মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে। হার স্বীকার করতে না পারলে আগের জয় মিথ্যা হয়ে যায়। দলের কর্মীরা এখন বিপদে। এত দিন যাঁরা মন্ত্রী ছিলেন, যাঁরা এত দিন সুবিধা নিয়েছিলেন, তাঁরা এখন কোথায়? একই সুর শোনা যায় সুশান্তের গলাতেও। তাঁরা জানান, মানুষ চাইলে কাউন্সিলর পদও ছেড়ে দেব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande