রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ২৭ মে (হি.স.): বুধবার সকালে লোকভবনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। তাঁর সঙ্গে দেখা করে কুশল বিনিময়ের পর কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাবার্তা হয়। সদ্য দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নর
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর


কলকাতা, ২৭ মে (হি.স.): বুধবার সকালে লোকভবনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। তাঁর সঙ্গে দেখা করে কুশল বিনিময়ের পর কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাবার্তা হয়। সদ্য দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক শিবিরের একাংশ।

বুধবার বেলায় লোক ভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যপাল আর এন রবির সঙ্গে বৈঠক করেন তিনি। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande