নয়ডায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ৩
নয়ডা, ২৭ মে ( হি. স.): উত্তর প্রদেশের নয়ডার তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তিন ব্যক্তির। প্রথম ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম হরিলাল। সে নয়ডার সর্ফাবাদ গ্রামের বাসিন্দা। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছ
নয়ডার তিনটি পৃথক সড়ক দুর্ঘটনা, মৃত ৩


নয়ডা, ২৭ মে ( হি. স.): উত্তর প্রদেশের নয়ডার তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তিন ব্যক্তির। প্রথম ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম হরিলাল। সে নয়ডার সর্ফাবাদ গ্রামের বাসিন্দা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাতে হরিশঙ্কর নামের এক ব্যক্তি থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগে সে জানায়, তার ছেলে হরিলাল বাইকে করে যাওয়ার সময় খেড়ি গ্রামের কাছে একটি বেপরোয়া গতির ট্র্যাক্টর এসে হরিলালের বাইকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় হরিলাল গুরুতরভাবে আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এখনও পর্যন্ত পলাতক ট্র্যাক্টর চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

দ্বিতীয় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সূরজপুর থানার অন্তর্গত এলাকায়। মঙ্গলবার রাতে ঘটা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম , পবিত্রম সিং (৩৩) । সে বুলন্দশহর জেলার বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

তৃতীয় ঘটনাটিও ঘটেছে মঙ্গলবার রাতে, বাদলপুর থানার অন্তর্গত এলাকায়। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম তারাবানো। সে ছপরৌলা এলাকার বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে । এই তিনটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande