তোলাবাজির অভিযোগে গ্রেফতার ডোমজুড় পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য
হাওড়া, ২৭ মে (হি.স.): তোলাবাজি এবং বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগে হাওড়ার ডোমজুড় পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দীপ বর্মন। বুধবার হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ঝাঁপড়দহ পঞ্চায়েতের তৃণমূলেরই এক মহিল
তোলাবাজির অভিযোগে গ্রেফতার ডোমজুড় পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য


হাওড়া, ২৭ মে (হি.স.): তোলাবাজি এবং বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগে হাওড়ার ডোমজুড় পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দীপ বর্মন। বুধবার হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ঝাঁপড়দহ পঞ্চায়েতের তৃণমূলেরই এক মহিলা সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে জয়দীপকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ডোমজুড় থানার পুলিশ জয়দীপ বর্মনকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি এবং বেআইনি নির্মাণ–এর কাজকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠছিল। জয়দীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরই দলের সতীর্থ। দক্ষিণ ঝাঁপড়দহ পঞ্চায়েতের তৃণমূলের এক মহিলা সদস্য জয়দীপের বিরুদ্ধে কাটমানি, তোলাবাজি ও বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দলেরই এক সদস্যের অভিযোগে অন্য সদস্যের গ্রেফতারি নিয়ে তৃণমূলের অন্দরের কোন্দল আবার প্রকাশ্যে চলে এলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande