
মালদা, ২৭ মে (হি.স.): আগ্নেয়াস্ত্র-সহ এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে মালদার মানিকচকের গোপালপুর থেকে পুলিশ ফারুক শেখ নামে ওই নেতাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে মিলেছে দুটি সেভেন এমএম পিস্তল, দুটি পাইপগান এবং সাত রাউন্ড কার্তুজ। ফারুকের কাকিমা মানিকচকের পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য। স্থানীয়দের দাবি, ফেরার তৃণমূল নেতা নাসির শেখের ঘনিষ্ঠ ফারুক। এত অস্ত্র কী কারণে ওই তৃণমূল নেতার কাছে ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হেফাজতে চেয়ে বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ