২৮ ও ২৯ মে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বইবে দমকা হাওয়া
কলকাতা, ২৭ মে (হি.স.): তীব্র দাবদাহের মধ্যে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। ২৮ ও ২৯ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ওই সময়ে ৫০-৬০ কিমোলিটার বেগে বইবে দমকা হাওয়াও। বাঁকুড়া
২৮ ও ২৯ মে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বইবে দমকা হাওয়া


কলকাতা, ২৭ মে (হি.স.): তীব্র দাবদাহের মধ্যে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। ২৮ ও ২৯ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ওই সময়ে ৫০-৬০ কিমোলিটার বেগে বইবে দমকা হাওয়াও। বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তীব্র ঝড় বইতে পারে। বাকি জেলাগুলিতে হাওয়ার গতিবেগ তুলনামূলক কম থাকবে। শনিবারও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে।

তবে, আগামী ২৪ ঘণ্টাও গরম থেকে নিস্তার মিলবে না। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র থাকবে আবহাওয়া। কোথাও কোথাও অবশ্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় আগামী দু'দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপর উত্তরবঙ্গেও কমে যাবে বৃষ্টি। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande