কমলপুরে ৮৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ প্রাইভেট গাড়ি আটক, গ্রেফতার চালক
কমলপুর (ত্রিপুরা), ২৭ মে (হি.স.) : ধলাই জেলার কমলপুরে গাঁজা পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ৮৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ একটি প্রাইভেট গাড়ি আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ির চালককে গ্রেফতা
গ্রেফতার গাড়ি চালক


কমলপুর (ত্রিপুরা), ২৭ মে (হি.স.) : ধলাই জেলার কমলপুরে গাঁজা পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ৮৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ একটি প্রাইভেট গাড়ি আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,টিআর০১এইচ ৩৯২৭নম্বরের একটি প্রাইভেট গাড়ি খোয়াই দিক থেকে কমলপুরের দিকে আসছিল। আগাম তথ্যের ভিত্তিতে কমলপুর মহকুমার শ্রীরামপুর নাকা পয়েন্টে পুলিশ কড়া নজরদারি চালায় এবং সন্দেহভাজন গাড়িটিকে থামিয়ে তল্লাশি শুরু করে।

তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে মোট ১৫২টি প্যাকেটে ভাগ করা অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়, যার মোট ওজন ৮৫ কেজি ৫০০ গ্রাম। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এই মাদকদ্রব্য পাচারচক্রের মাধ্যমে অন্য রাজ্যে পাঠানোর উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

অভিযানের সময় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। গাড়ির ভেতর থেকে অসমের একই নম্বরের দুটি আলাদা নম্বর প্লেট উদ্ধার হয়েছে। পুলিশ অনুমান করছে, পাচারকারীরা ধরা এড়াতে নম্বর প্লেট পরিবর্তনের কৌশল ব্যবহার করছিল।

ঘটনার পরপরই গাড়ির চালককে আটক করা হয় এবং তকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার উৎস, গন্তব্য এবং এর সঙ্গে যুক্ত নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে চালককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো পাচারচক্রটিকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande