
গুয়াহাটি, ২৮ মে (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত উত্তর গুয়াহাটির ভেটামুখ এলাকায় পরিচালিত এক অভিযানে পুলিশ ৫.৯৭০ কেজি ওজনের নকল সোনা বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে নকল সোনা চোরাকারবারি গোরেশ্বর এলাকার বাসিন্দা মোস্তাকিন ওরফে রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে ভেটামুখ এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানে রফিকুল ইসলামকে আটক করে তার হেফাজত থেকে ৫.৯৭০ কেজি ওজনের নকল সোনা, নগদ ৮৪ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, নয়নপুর থেকে নকল সোনাগুলি নিয়ে যাওয়ার সময় পুলিশ রফিকুল ইসলামকে আটক করে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস