মুচিপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী
কলকাতা, ২৮ মে (হি.স.): কলকাতার মুচিপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী। তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত থেকে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। এই হামলার নেপথ্যে তৃণমূল রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ ভিত্
মুচিপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী


কলকাতা, ২৮ মে (হি.স.): কলকাতার মুচিপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী। তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত থেকে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। এই হামলার নেপথ্যে তৃণমূল রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূলের।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম বিপ্লব নাগ। বুধবার রাতে মুচিপাড়ায় কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। অভিযোগ, সেই সময় কয়েকজন চড়াও হয় তাঁর উপর। প্রথমে শুরু হয় বাদানুবাদ। তারপরই বিপ্লবকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রডের আঘাতে মাথা ফেটে যায় যুবকের। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিপ্লব। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের খবর, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বিপ্লব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande