নাগেরবাজার উড়ালপুলে বাইক ও গাড়ির সংঘর্ষ, মৃত্যু বাইক চালকের
কলকাতা, ২৮ মে (হি.স.): নাগেরবাজার উড়ালপুলে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক চালক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। একটি চারচাকা গাড়ির ধাক্কায় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে সরাসরি নীচে ছিটকে পড়ে
নাগেরবাজার উড়ালপুলে বাইক ও গাড়ির সংঘর্ষ, মৃত্যু বাইক চালকের


কলকাতা, ২৮ মে (হি.স.): নাগেরবাজার উড়ালপুলে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক চালক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। একটি চারচাকা গাড়ির ধাক্কায় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে সরাসরি নীচে ছিটকে পড়েন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন একটি দ্রুতগতির গাড়ি ওই বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে নীচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক চালকের মাথায় হেলমেট ছিল। কিন্তু নীচে আছড়ে পড়ায় তিনি গুরুতর আঘাত পান। আহত বাইক চালককে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande