
কলকাতা, ২৮ মে (হি. স.) : জঙ্গলমহলের রহিন পরব উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুক পেজে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি পোস্টার শেয়ার করেন। তাতে লেখা, রহিন পরব জঙ্গলমহলের অন্যতম পরব-এ সকলকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি পোস্টারের সঙ্গে তিনি লিখেছেন, রহিন পরব উপলক্ষ্যে জঙ্গলমহল সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
উল্লেখ্য, রহিন পরব (যা 'রোহিনী উৎসব' নামেও পরিচিত) হলো রাঢ় বাংলা ও জঙ্গলমহল অঞ্চলের আদিবাসী ও কুড়মি সমাজের একটি ঐতিহ্যবাহী কৃষি উৎসব। জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে শুভ বীজ বপন উপলক্ষে এই লোকপরবটি পালিত হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত