চিন ২০২৭ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে ভারত রয়েছে এক গ্রুপ
নয়াদিল্লি, ২৮ মে (হি. স.) : চিনে দেশে আসন্ন ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব - ২০ এশিয়ান কাপের বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়ল ভারত। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে হল খেলার জন্য ড্র। তাতে ভারতীয় অনূর্ধ্ব - ২০ দলকে রাখা হয়েছে ‘বি’ গ্র
চিন ২০২৭ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে ভারত রয়েছে এক গ্রুপ


নয়াদিল্লি, ২৮ মে (হি. স.) : চিনে দেশে আসন্ন ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব - ২০ এশিয়ান কাপের বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়ল ভারত। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে হল খেলার জন্য ড্র। তাতে ভারতীয় অনূর্ধ্ব - ২০ দলকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে ভারতের প্রতিপক্ষ রয়েছে উজবেকিস্তান, সিরিয়া এবং বাংলাদেশ।চলতি বছরের আগস্ট ২৫ থেকে সেপ্টেম্বর ৬ পর্যন্ত তাশখন্দে কেন্দ্রীভূত সিঙ্গল রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে এই গ্রুপের ম্যাচগুলি। আয়োজক উজবেকিস্তান। এ বছর থেকেই এএফসি যুব প্রতিযোগিতায় চালু হয়েছে নতুন দুই-ধাপের ব্যবস্থা, রয়েছে প্রোমোশন ও রেলিগেশন।

উল্লেখ্য, যোগ্যতা পর্বে ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল এবং সেরা সাতটি দ্বিতীয় স্থানাধিকারী পৌঁছে যাবে মূল প্রতিযোগিতায়। অন্যদিকে, সবচেয়ে খারাপ ফল করা ছয়টি চতুর্থ স্থানাধিকারী দল নেমে যাবে ডেভেলপমেন্ট পর্বে।

সাম্প্রতিক তিনটি সংস্করণ - ২০১৮, ২০২৩ এবং ২০২৫ সালের পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলোকে বাছাই করা হয়েছে। ২০ নম্বরে থাকা ভারত ছিল পট-৩-এ। ২০০৬ সালের পর এই প্রথম মূল পর্বে ওঠার লক্ষ্য ভারতের। সে বার আয়োজক দেশ ছিল ভারত। প্রসঙ্গতঃ ১৯৭৪ সালে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার ভারতের সেরা সাফল্য।

এই প্রেক্ষাপটে উল্লেখ্য, ২০২৫ সংস্করণে গোল পার্থক্যের জন্য অল্পের জন্য মূল পর্বে উঠতে পারেনি ভারত।

এই মুহূর্তে ভারতের ক্রীড়াসূচি:

ম্যাচ ১: সিরিয়া বনাম ভারত

ম্যাচ ২: ভারত বনাম উজবেকিস্তান

ম্যাচ ৩: ভারত বনাম বাংলাদেশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande