শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইদের নমাজ, কলকাতায় পড়া হলো ব্রিগেড ময়দানে
শিলিগুড়ি ও কলকাতা, ২৮ মে (হি.স.): বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইদের নমাজ পড়া হলো। ইদের জন্য শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়। রাস্তায় যাতে কেউ নমাজ না পড়ে সেই ব্যাপারে আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল। যেখানে জায়গা ছোট, সেখান
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইদের নমাজ, কলকাতায় পড়া হলো ব্রিগেড ময়দানে


শিলিগুড়ি ও কলকাতা, ২৮ মে (হি.স.): বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইদের নমাজ পড়া হলো। ইদের জন্য শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়। রাস্তায় যাতে কেউ নমাজ না পড়ে সেই ব্যাপারে আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল। যেখানে জায়গা ছোট, সেখানে কয়েক দফায় নমাজ পড়া হয়েছে।

এদিকে, পালাবদলের বাংলায় অন্যরকম ইদ দেখল শহর কলকাতাও। রেড রোড নয়, এবার ইদের নমাজ পড়া হলো ব্রিগেড ময়দানে। শুধু তাই নয়, শহর এবং শহরতলির কোনও রাস্তাতেই হয়নি ইদের নমাজ। ফলে সমস্ত রাস্তাই বৃহস্পতিবার সকাল থেকে খোলা ছিল। তবে ইদ উপলক্ষে ব্রিগেড-সহ গোটা কলকাতা জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় কলকাতা পুলিশের তরফে।

উল্লেখ্য, বছরে দু’বার রেড রোড চত্বরেই পাঠ হয় ইদের নমাজ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে যা অন্য মাত্রা পায়। উপস্থিত থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময় তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যেত সেই মঞ্চে। এবার রাজ্যে পালাবদল ঘটেছে। বাংলার মসনদে এখন বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, মানুষের সমস্যা করে রাস্তা আটকে কোনও ধর্মীয় সমাবেশ হবে না। তারপরেই এবার নমাজের স্থান পরিবর্তন করে ব্রিগেড ময়দানকে বেছে নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande