
উত্তর ২৪ পরগনা, ২৮ মে (হি.স.) : বীজপুরের তৃণমূল যুব নেতা বনিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে স্যান্ডো গেঞ্জি, বারমুডা পরিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল গোটা এলাকা। অনেকেই এদিন তাকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগানও দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের প্রয়োজনীয়তায় বনিকে বৃহস্পতিবার বীজপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ঘোরানো হয়। তার আগে কাঁচরাপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। গত সোমবার বনিকে রেলপুলিশের কোয়ার্টার ও নবীন পল্লি এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সরকারের পালাবদলের পর পুরনো আগ্নেয়াস্ত্র মামলায় বনিকে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দারমণি থেকে তাকে গ্রেফতার করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ