জয়পুরে ১২ ঘণ্টার বন্ধ, বন্ধ পেপার মিল চালুর দাবিতে জনজীবন বিপর্যস্ত
ভুবনেশ্বর, ২৮ মে (হি.স.) : ওড়িশার কোরাপুট জেলার জয়পুরে বৃহস্পতিবার যৌথ সংগ্রাম কমিটির ডাকে ১২ ঘণ্টার বন্ধ পালিত হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা পেপার মিল পুনরায় চালুর দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পেপার মিলটি বন্ধ রয়েছে। বৃহস্পত
জয়পুরে ১২ ঘণ্টার বন্ধ, বন্ধ পেপার মিল চালুর দাবিতে জনজীবন বিপর্যস্ত


ভুবনেশ্বর, ২৮ মে (হি.স.) : ওড়িশার কোরাপুট জেলার জয়পুরে বৃহস্পতিবার যৌথ সংগ্রাম কমিটির ডাকে ১২ ঘণ্টার বন্ধ পালিত হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা পেপার মিল পুনরায় চালুর দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পেপার মিলটি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ চলায় শহরের জনজীবন ব্যাপকভাবে প্রভাবিত হয়। অধিকাংশ দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল। বহু জায়গায় যান চলাচলও ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা সকাল থেকেই বিভিন্ন মোড়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। দ্রুত পেপার মিল চালু করার দাবিতে তাঁরা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।

মিলের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা জানিয়েছেন, সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনা এবং সম্প্রতি নতুন একটি সংস্থার তরফে মিল পরিদর্শন হলেও এখনও অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে। দীর্ঘদিন কোনও ইতিবাচক ফল না মেলায় ক্ষোভে ফেটে পড়ে শ্রমিক ও কর্মচারীরা ১২ ঘণ্টার বন্ধের ডাক দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande