মণিপুরে চাঁদাবাজি ও অবৈধ মদের কারবারে জড়িত অভিযোগে গ্রেফতার এক জঙ্গি সহ তিন
ইমফল, ২৮ মে (হি.স.) : মণিপুরে চাঁদাবাজি এবং অবৈধ মদের বিরুদ্ধে পরিচালিত পৃথক দুই অভিযানে সন্দেহভাজন ‘ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (প্রগ্রেসিভ)’ সংক্ষেপে ইউএনএলএফ (পি)-এর এক জঙ্গি ক্যাডারকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। আজ বৃহস্পতিবার সরকার
চাঁদাবাজি ও অবৈধ মদের কারবারে জড়িত অভিযোগে গ্রেফতার সহ তিন


ইমফল, ২৮ মে (হি.স.) : মণিপুরে চাঁদাবাজি এবং অবৈধ মদের বিরুদ্ধে পরিচালিত পৃথক দুই অভিযানে সন্দেহভাজন ‘ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (প্রগ্রেসিভ)’ সংক্ষেপে ইউএনএলএফ (পি)-এর এক জঙ্গি ক্যাডারকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

আজ বৃহস্পতিবার সরকারি সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ২৬ মে চাঁদাবাজি এবং অবৈধ মদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। পরিচালিত অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (প্রগ্রেসিভ) -এর সঙ্গে যুক্ত অভিযুক্ত এক চাঁদাবাজকে লামলং এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে থাঙ্গা হেইসনাম লৈকাই এলাকার বাসিন্দা হেইসনাম জিবান সিংহ (৫১) বলে পরিচয় পাওয়া গেছে। হেইসনাম জিবান বর্তমানে চেকন ট্রাইবাল মার্কেটের কাছে বসবাস করছিল। তার হেফাজত থেকে বিপুল পরিমাণের অবৈধ মদ এবং একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে।

অধিকারিক সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন এলাকায় মধ্য-ব্যবসায়ী এবং ক্ষুদ্র-ব্যবসায়ীদের কাছ থেকে জঙ্গি-সংক্রান্ত চাঁদাবাজি দমনের উদ্দেশ্যে চলমান অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতার। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী লাংগোল এলাকায় আরও একটি তালাশি অভিযান চালায়।

লাংগোল এলাকায় তালাশি অভিযানে স্থানীয় বাসিন্দা ও তাঁতশিল্পীদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে কেড়ে নেওয়া ১৮টি কাঠের তাঁত মেশিন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড সক্রিয় গুলিও উদ্ধার করা হয়েছে।

তদন্তকারীদের ধারণা, উদ্ধারকৃত তাঁত মেশিনগুলি ক্ষুদ্র তাঁতশিল্পী ও স্থানীয় পরিবারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এর ফলে ঐতিহ্যবাহী জীবিকার ওপর নির্ভরশীল সাধারণ মানুষের ওপর এ ধরনের চাঁদাবাজির অর্থনৈতিক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

অন্যদিকে, একই দিনে মণিপুর পুলিশ তেংনৌপাল জেলার পালেল মানিং লৈকাই এলাকা থেকে বিপুল পরিমাণের ‘ইন্ডিয়ান মেড ফরেইন লিকার’ (আইএমএফএল) এবং স্থানীয়ভাবে প্রস্তুত ‘ডিআইসি’ মজুত করার অভিযোগে দু-জনকে আটক করেছে। আটকদের পরিচয় মৈরাংথেম তোম্বা সিংহ (২৬) এবং নাওরেম বেমবেম দেবী (৫১) বলে পরিচয় পাওয়া গেছে।

অভিযানে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার বিভিন্ন ব্র্যান্ডের ৪৮৮ বোতল আইএমএফএল এবং ৭৫০ মিলিলিটারের ১১ শিশি ম্যাকডোয়েল’স্ ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ৩৯৭ লিটার ডিআইসি মদও পুলিশ বাজেয়াপ্ত করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande