ইডির বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ সুজিত বসু
কলকাতা, ২৮ মে (হি.স.): পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব থেকে গ্রেফতারি - গোটা প্রক্রিয়াকেই বেআইনি দাবি করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূলের প্রভাবশালী নেতা সুজিত বসু। ইডির তরফে অভিযোগ দায়ের, জিজ্ঞাসাবাদ এ
ইডির বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ সুজিত বসু


কলকাতা, ২৮ মে (হি.স.): পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব থেকে গ্রেফতারি - গোটা প্রক্রিয়াকেই বেআইনি দাবি করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূলের প্রভাবশালী নেতা সুজিত বসু। ইডির তরফে অভিযোগ দায়ের, জিজ্ঞাসাবাদ এবং শেষ পর্যন্ত গ্রেফতারি - তদন্তকারী সংস্থার প্রতিটি পদক্ষেপকেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছেন তিনি। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে কলকাতা হাই কোর্টে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন সুজিত বসু। অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্তের স্বার্থে গত ৬ এপ্রিল, ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডির তরফে হাজিরার নোটিস পান প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তখন নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন বলে সময় চেয়ে হাই কোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। আদালতের নির্দেশ মেনে নির্বাচন চলাকালীন ইডির হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা। তবে ভোট মিটতেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দেন তিনি। কয়েক দফায় জেরাও করা হয় সুজিত বসুকে। তল্লাশি চলে তাঁর বাড়ি এবং অফিসেও। এরপর গত ১১ মে প্রাক্তন মন্ত্রীকে দীর্ঘ জেরা শেষে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande