শ্রীভূমিতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু কিশোরের
শ্রীভূমি (অসম), ২৮ মে (হি.স.) : শ্রীভূমিতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছ এক কিশোর। ঘটনাটি ঘটেছে ব্রজেন্দ্রনগর এলাকায়। মৃত কিশোরের নাম সুরজ রায়। সে ব্রজেন্দ্রনগর গ্রামের বাসিন্দা তথা ওয়ার্ড সদস্যা স্মরণিকা রায় এবং রঞ্জিত রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরজ রায় বাড়ি থেকে দুধ আনতে বের হয়েছিল। সে সময় কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল সে। হেডফোনে গান শোনার কারণে ট্রেনের শব্দ শুনতে না পেরে হঠাৎ দ্রুতগতির ট্রেনের নীচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস

 rajesh pande