খড়দায় গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি
উত্তর ২৪ পরগনা, ২৮ মে (হি.স.): বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বড়সড় পদক্ষেপ পুলিশের। গ্রেফতার করা হলো খড়দা ব্লকের তৃণমূল সভাপতি তথা বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহাকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন জলাজমি বেআইনিভাবে ভরাট করা, জম
খড়দায় গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি


উত্তর ২৪ পরগনা, ২৮ মে (হি.স.): বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বড়সড় পদক্ষেপ পুলিশের। গ্রেফতার করা হলো খড়দা ব্লকের তৃণমূল সভাপতি তথা বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহাকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন জলাজমি বেআইনিভাবে ভরাট করা, জমি বিক্রির সিন্ডিকেট চালানো এবং একাধিক তোলাবাজির গুরুতর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠছিল। বিধানসভা নির্বাচনের দিনও তাঁর খোঁজে তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনী। প্রসেনজিতের বাড়ি ঘিরে রেখে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও, সেই সময় তিনি গা ঢাকা দেওয়ায় তাঁকে ধরা সম্ভব হয়নি। অবশেষে পুলিশি তৎপরতায় ধরা পড়লেন এই প্রভাবশালী তৃণমূল নেতা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande