আদালতে পেশ করা হলো পুরী থেকে ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে
কলকাতা, ২৮ মে (হি.স.): সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং বিজয় মিছিল থেকে পুলিশকে শাসানি দেওয়ার অভিযোগে বুধবার ভোরে পুরী থেকে গ্রেফতার দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে প্রায় দশটি অভিযোগের মামলার নথি আলিপুরের মুখ্য
আদালতে পেশ করা হলো পুরী থেকে ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে


কলকাতা, ২৮ মে (হি.স.): সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং বিজয় মিছিল থেকে পুলিশকে শাসানি দেওয়ার অভিযোগে বুধবার ভোরে পুরী থেকে গ্রেফতার দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে প্রায় দশটি অভিযোগের মামলার নথি আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করল পুলিশ। বৃহস্পতিবার দিলীপকে আদালতে নিয়ে আসা হয়। পুলিশের তরফে নির্বাচন পরবর্তী হিংসা-সহ একাধিক খুনের চেষ্টা, লুটপাট, ঘরবাড়ি ভাঙচুর ও ধর্ষণের অভিযোগের একাধিক মামলার নথি আদালতে পেশ করা হয়েছে।

রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই গ্রেফতারি ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে। বিরোধীরা দাবি তুলেছে, আইন আইনের পথেই চলুক এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। অন্যদিকে দিলীপ মণ্ডলের অনুগামীদের একাংশের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে টার্গেট করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande