দুর্নীতির অভিযোগে আলিপুরদুয়ারে ধৃত তৃণমূল নেতা
আলিপুরদুয়ার, ২৮ মে (হি.স.): একশো দিনের কাজে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো আলিপুরদুয়ারের এক প্রভাবশালী তৃণমূল নেতাকে। বুধবার গভীর রাতে শামুকতলা থানার পুলিশ আলিপুরদুয়ার-২ ব্লকের মাঝেরডাবরি এলাকা থেকে মানস রায় নামে ওই তৃণম
দুর্নীতির অভিযোগে আলিপুরদুয়ারে ধৃত তৃণমূল নেতা


আলিপুরদুয়ার, ২৮ মে (হি.স.): একশো দিনের কাজে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো আলিপুরদুয়ারের এক প্রভাবশালী তৃণমূল নেতাকে। বুধবার গভীর রাতে শামুকতলা থানার পুলিশ আলিপুরদুয়ার-২ ব্লকের মাঝেরডাবরি এলাকা থেকে মানস রায় নামে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে। ধৃত মানস রায় যুব তৃণমূলের প্রাক্তন জেলা সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানস রায়ের স্ত্রী মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। অভিযোগ, স্ত্রী–র পদের ক্ষমতার অপব্যবহার এবং নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাঝেরডাবরি এলাকায় একশো দিনের কাজের প্রকল্পে কোটি কোটি টাকার নয়ছয় করেছেন মানস। শুধু তাই নয়, জেলা তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর সখ্য ছিল। সেই প্রভাবকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি এই দুর্নীতি চালিয়ে যাচ্ছিলেন বলেও অভিযোগ উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande