পিংলায় এসটিএফ-এর জালে দুই পাক গুপ্তচর, বহু সিম কার্ড উদ্ধার
পশ্চিম মেদিনীপুর, ২৮ মে (হি.স.) : পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ক্ষিরাই-এর বাসিন্দা ধৃত শেখ মুরশালিন ও গৌতম খাঁড়া পাক গুপ্তচর সংস্থা আই এস আই-এর কা
পিংলায় এসটিএফ-এর জালে দুই পাক গুপ্তচর, বহু সিম কার্ড উদ্ধার


পশ্চিম মেদিনীপুর, ২৮ মে (হি.স.) : পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ক্ষিরাই-এর বাসিন্দা ধৃত শেখ মুরশালিন ও গৌতম খাঁড়া পাক গুপ্তচর সংস্থা আই এস আই-এর কাছে হোয়াটঅ্যাপে ওটিপি সরবরাহ করতো বলে অভিযোগ।

গত মঙ্গলবার রাতে এই দু-জনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড। মোবাইল সিমের ওটিপি বিক্রি করে আই এস আই-এর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তারা পেত বলে জানা গেছে। ধৃত ২ জনকে কলকাতায় আনা হয়েছে বলে খবর।

পশ্চিম মেদিনীপুর জেলায় গুপ্তচরবৃত্তির অভিযোগে দু'জনকে গ্রেফতারের বিষয়ে এসপি পাপিয়া সুলতানা বলেন, আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে অনেকগুলো সিম এবং কিছু সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা পাওয়া গেছে, যা বিদেশি হতে পারে; এর ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande