
কলকাতা, ২৮ মে (হি.স.) : আগামী রবিবার, ৩১ মে রক্ষণাবেক্ষণের কাজের জন্য দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই সেতুতে সব ধরণের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রশাসনিক সূত্রে জানা গেছে, সেতুর কেবল ও অন্যান্য যান্ত্রিক পরিকাঠামোর জরুরি স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতির জন্যই এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ৮ ঘণ্টা সেতু বন্ধ থাকার কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষকে বিকল্প রুট বা নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে, যানজট এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই দিন বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি