ঝড়-বৃষ্টির সৌজন্যে পারদ-পতন, স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে, সমুদ্রে যেতে বারণ
কলকাতা, ২৮ মে (হি.স.): ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। নামল তাপমাত্রাও, আগামী দু''দিনে আরও তাপমাত্রা পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একইসঙ্গে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। বৃহস্পতিবার সকালে কলকাতা
গরম কমে ফিরল স্বস্তি, দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস


কলকাতা, ২৮ মে (হি.স.): ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। নামল তাপমাত্রাও, আগামী দু'দিনে আরও তাপমাত্রা পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একইসঙ্গে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে, একইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। শনিবারের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে রবিবারের পর কমবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। এরপর সোমবার থেকে আবারও ফিরবে অর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতেও শুক্রবার পর্যন্ত বৃষ্টি হলেও, শনিবারের পর থেকে কমবে বৃষ্টি। তবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande