গ্রিন সিটি কাণ্ডে ধৃত তিনজনকে চুঁচুড়া জেলা আদালতে পেশ করল পুলিশ
হুগলি, ২৮ মে (হি.স.) : গ্রিন সিটি প্রকল্পে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে বৃহস্পতিবার চুঁচুড়া জেলা আদালতে পেশ করল আরামবাগ থানার পুলিশ। ধৃতদের আদালতে তোলা ঘিরে আদালত চত্বরে এদিন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জ
গ্রীন সিটি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার তিনজনকে পাঠানো হলো আদালতে


হুগলি, ২৮ মে (হি.স.) : গ্রিন সিটি প্রকল্পে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে বৃহস্পতিবার চুঁচুড়া জেলা আদালতে পেশ করল আরামবাগ থানার পুলিশ। ধৃতদের আদালতে তোলা ঘিরে আদালত চত্বরে এদিন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরামবাগ পৌরসভার গ্রিন সিটি প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়ম ও প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সম্প্রতি তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন মানস কুণ্ডু, স্বরবানু ঘোষ (তুম্বা) এবং কৌস্তব মুখোপাধ্যায়।

অভিযুক্তদের মধ্যে একজন ঠিকাদার, একজন ইলেকট্রিক সুপারভাইজার এবং একজন আরামবাগ পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের।

বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ধৃতদের আরামবাগ থেকে চুঁচুড়া জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জনসাধারণের টাকার অপব্যবহারের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহল সরব হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে এবং এই মামলায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande