বাইখোড়ায় বিদ্যুৎ বিভ্রাট, ক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ
বিলোনিয়া (ত্রিপুরা), ২৮ মে (হি.স.) : বিদ্যুৎ পরিষেবার চরম অব্যবস্থার অভিযোগ তুলে অবশেষে পথ অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বাইখোড়া এলাকার পশ্চিম চড়কবাই মগ পাড়ায় বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ওই এলাক
সড়ক অবরোধ


বিলোনিয়া (ত্রিপুরা), ২৮ মে (হি.স.) : বিদ্যুৎ পরিষেবার চরম অব্যবস্থার অভিযোগ তুলে অবশেষে পথ অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বাইখোড়া এলাকার পশ্চিম চড়কবাই মগ পাড়ায় বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

ওই এলাকায় কয়েক বছর ধরেই ট্রান্সফরমারজনিত সমস্যার কারণে বিদ্যুৎ পরিষেবা বারবার বিঘ্নিত হচ্ছে। তিন দিন ধরে সম্পূর্ণভাবে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন মগ পাড়ার বাসিন্দারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

অভিযোগ, একাধিকবার বিদ্যুৎ দফতরে বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের আরও দাবি, নিগমের পক্ষ থেকে প্রায়ই বলা হয় যে অনেক গ্রাহক নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করেন না, তাই এলাকায় পরিষেবা সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে স্থানীয়দের একাংশের বক্তব্য, বহু গ্রাহক নিয়মিতভাবে বিল পরিশোধ করলেও তাদেরও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিদ্যুৎ সমস্যার পাশাপাশি এলাকায় পানীয় জলের সংকটও দেখা দিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। ফলে ক্ষোভ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাইখোড়া থেকে মুহুরীপুর যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন বাসিন্দারা। বিশেষ করে মহিলারাও এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।

অবরোধকারীদের মূল দাবি, অবিলম্বে এলাকায় নতুন ট্রান্সফরমার স্থাপন করে স্থায়ীভাবে বিদ্যুৎ সমস্যা সমাধান করতে হবে এবং পানীয় জলের সমস্যারও দ্রুত নিষ্পত্তি করতে হবে।

স্থানীয়দের অভিযোগ, ঈদের সরকারি ছুটির দিন হওয়ায় দীর্ঘ সময় অবরোধ চললেও ঘটনাস্থলে কোনও প্রশাসনিক আধিকারিক বা বিদ্যুৎ নিগমের ল প্রতিনিধি পৌঁছাননি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande