তারকেশ্বরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত
তারকেশ্বর, ২৮ মে (হি.স.) : হুগলির তারকেশ্বরে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংরায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের নাম সিকান্দার সাউ,
তারকেশ্বরে গ্রেপ্তার তৃণমূল নেতা


তারকেশ্বর, ২৮ মে (হি.স.) : হুগলির তারকেশ্বরে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংরায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের নাম সিকান্দার সাউ, ওরফে টুনটুন। এলাকায় তিনি প্রাক্তন বিধায়কের ‘ডানহাত’ হিসেবেই পরিচিত ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে তারকেশ্বর থানার পুলিশ বালিগড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগড়ি এলাকায় অভিযান চালায়। সেখানেই সিকান্দার সাউয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রটি কীভাবে তার কাছে এল এবং এর সঙ্গে অন্য কোনও অপরাধমূলক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande