লখনউ থেকে গ্রেফতার এক পলাতক দুষ্কৃতী
কানপুর, ২৯ মে ( হি. স.) : উত্তর প্রদেশের কানপুরের জাজমৌ থানার পুলিশ গ্রেফতার করল খুনের চেষ্টা, তোলাবাজি এবং দাঙ্গার মামলায় অভিযুক্ত এক পলাতক দুষ্কৃতীকে। শুক্রবার লখনউয়ের চারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের
লখনউ থেকে গ্রেফতার এক পলাতক দুষ্কৃতী


কানপুর, ২৯ মে ( হি. স.) : উত্তর প্রদেশের কানপুরের জাজমৌ থানার পুলিশ গ্রেফতার করল খুনের চেষ্টা, তোলাবাজি এবং দাঙ্গার মামলায় অভিযুক্ত এক পলাতক দুষ্কৃতীকে। শুক্রবার লখনউয়ের চারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মহম্মদ মেরাজুল হাসান ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, ২০২৩ সালে জাজমৌ থানায় দায়ের করা একটি মামলায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা, তোলাবাজি , দাঙ্গার ষড়যন্ত্র সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছিল। দুষ্কৃতীকে ধরতে পুলিশের পক্ষ থেকে ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল । এদিন ওই পুলিশ আধিকারিক আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে জাজমৌ পুলিশ চারবাগের কাছ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

তবে ধৃত মেরাজুল হাসান নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande