আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, ইংরেজবাজারে বিক্ষোভ
মালদা, ২৯ মে (হি.স.): আবাস যোজনায় ঘর পেতে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ২০ হাজার টাকা করে কাটমানি দিতে হয়েছে বলে অভিযোগ তুলে শুক্রবার দুপুরে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বেশ কিছু উপভোক্তা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লক অফিসে। পরে তৃণমূল পঞ্চায়েত স
আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, ইংরেজবাজারে বিক্ষোভ


মালদা, ২৯ মে (হি.স.): আবাস যোজনায় ঘর পেতে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ২০ হাজার টাকা করে কাটমানি দিতে হয়েছে বলে অভিযোগ তুলে শুক্রবার দুপুরে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বেশ কিছু উপভোক্তা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লক অফিসে। পরে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে বিডিও-র কাছে অভিযোগ জানান ইংরেজবাজারের যদুপুর-১ গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকার একাধিক উপভোক্তা। তাঁদের দাবি, আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা পঞ্চায়েত সদস্যরা কাটমানি হিসাবে নিয়ে নেন। গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande