হরিশচন্দ্রপুরে আক্রান্ত বিজেপি নেতা
মালদা, ২৯ মে (হি.স.): রেস্তরাঁয় খাওয়ার সময় আক্রান্ত হলেন এক বিজেপি নেতা। মালদার হরিশচন্দ্রপুরে বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রেস্তরাঁ থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি মাথা ফাটিয়ে দেওয়া হয় বল
হরিশচন্দ্রপুরে আক্রান্ত বিজেপি নেতা


মালদা, ২৯ মে (হি.স.): রেস্তরাঁয় খাওয়ার সময় আক্রান্ত হলেন এক বিজেপি নেতা। মালদার হরিশচন্দ্রপুরে বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রেস্তরাঁ থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি নেতা রূপেশ আগরওয়াল মালদা উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক। তাঁকে হরিশ্চন্দ্রপুর হাসপাতাল থেকে মালদার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কিছু নেতা তৃণমূলের একাংশকে নিয়ে এই হামলা চালায়। এমনই অভিযোগ উঠেছে। বিজেপি সূত্রে জানা গেছে, ভোটের আগে বিজেপিতে যোগ দেয় বেশ কিছু তৃণমূল নেতা। তারা এখন তৃণমূলে থাকা অন্যদের দলে ঢোকাতে চাইছে। রূপেশ তার প্রতিবাদ করাতেই এই হামলা, দাবি রূপেশ ঘনিষ্ঠদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande