
ইন্দোর, ২৯ মে (হি. স.) : মধ্যপ্রদেশের ইন্দোরের এক হাসপাতালে ঘটল এক মর্মান্তিক ঘটনা। শুক্রবার সকালে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে অবস্থিত একটি বাথরুম থেকে উদ্ধার এক শিশুর মৃতদেহ ।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে কয়েকজন ব্যক্তি যখন হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের পাশের বাথরুমটি ব্যবহার করতে যান, তখনই বিষয়টি প্রকাশ্য আসে। বাথরুমের ভিতরে একটি শিশুর দেহ পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ সেখানে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং হাসপাতাল কর্মীদের সহায়তায় শিশুটির মৃতদেহ বাথরুম থেকে বের করে আনা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের পরীক্ষার পর জানা গেছে, মৃত শিশুটির বয়স আনুমানিক তিন মাস। প্রথমে দেহটি হাসপাতালের সিএইচএমও - এ রাখা হয়েছিল। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে হাসপাতালে বিক্ষোভ শুরু হয় । সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে তিন মাসের শিশুর এলো, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । পুলিশ ইতিমধ্যেই হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক