পানিপতে পুরনো শত্রুতার জেরে সংঘর্ষ; নিহত এক, আশঙ্কাজনক ২
পানিপত, ২৯ মে (হি.স.): হরিয়ানার পানিপতের বিদ্যানন্দ কলোনিতে বৃহস্পতিবার রাতে পুরনো শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতর জখম হয়েছেন। নিহতের নাম জুনাইদ। গুরুতর আহত মেহতাব ও সাঈদ বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক
পানিপতে পুরনো শত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ১, আশঙ্কাজনক ২


পানিপত, ২৯ মে (হি.স.): হরিয়ানার পানিপতের বিদ্যানন্দ কলোনিতে বৃহস্পতিবার রাতে পুরনো শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতর জখম হয়েছেন। নিহতের নাম জুনাইদ। গুরুতর আহত মেহতাব ও সাঈদ বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তিনজনই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে।

শুক্রবার পুলিশ সূত্রে খবর, বিদ্যানন্দ কলোনিতে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই কোনও বিষয়কে কেন্দ্র করে বিবাদ চলছিল। বৃহস্পতিবার রাতে সেই পুরনো বিবাদ ঘিরেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, বচসার সময় লাঠির পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর এলোপাথাড়ি হামলা চালায়।

এই হামলায় জুনাইদ, মেহতাব ও সাঈদের বুক ও পেটে গভীর আঘাত লাগে। গুরুতর জখম অবস্থায় তিনজন রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তিনজনকে দ্রুত পানিপত সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জুনাইদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, গুরুতর আহত মেহতাব ও সাঈদ আইসিইউ-তে ভর্তি রয়েছেন এবং তাঁদের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে চাঁদনিবাগ থানার পুলিশ ও ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থল এবং হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত সুনীল-সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। শুক্রবার মৃতদেহের ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

চাঁদনিবাগ থানার ভারপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার জন্য তল্লাশি শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande