পুনরুদ্ধার হওয়া সিপিএম কার্যালয়ে মিললো সরকারি ত্রাণসামগ্রী
কলকাতা, ২৯ মে (হি.স.): সিপিএমের দলীয় কার্যালয় ২০২০ সালে তৃণমূল দখল করে নিয়েছিল বলে অভিযোগ। সার্ভে পার্ক থানা এলাকার পূর্ব রাজাপুরের সেই কার্যালয় সম্প্রতি সিপিএম পুনরুদ্ধার করেছে। শুক্রবার সেই কার্যালয় থেকে সরকারি ত্রাণের ত্রিপল, হাঁড়ি, কড়াই,
পুনরুদ্ধার হওয়া সিপিএম কার্যালয়ে মিললো সরকারি ত্রাণসামগ্রী


কলকাতা, ২৯ মে (হি.স.): সিপিএমের দলীয় কার্যালয় ২০২০ সালে তৃণমূল দখল করে নিয়েছিল বলে অভিযোগ। সার্ভে পার্ক থানা এলাকার পূর্ব রাজাপুরের সেই কার্যালয় সম্প্রতি সিপিএম পুনরুদ্ধার করেছে। শুক্রবার সেই কার্যালয় থেকে সরকারি ত্রাণের ত্রিপল, হাঁড়ি, কড়াই, স্টোভ, অক্সিজেন সিলিন্ডার, কলকাতা পুরসভার প্রচুর বালতি উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে জমির মিউটেশন সংক্রান্ত প্রচুর নথি, এয়ারগানের লাইসেন্স। বিষয়টি নিয়ে সিপিএমের পক্ষ থেকে সার্ভে পার্ক থানায় অভিযোগ জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande