
বেতুল, ২৯ মে (হি. স.) : মধ্যপ্রদেশের বেতুলে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, সোহাগপুর অঞ্চলে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সাজন ধূর্বে (২০) এবং রবি ধূর্বে (২৭)। সাজন জামঠির বাসিন্দা এবং রবি জুনা বাণীর বাসিন্দা ছিলেন।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোহাগপুরের কাছে বাইকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন ওই দুই ব্যক্তি। কাজের সূত্রে তাঁরা দুজনেই প্রায়ই যেতেন। বৃহস্পতিবার বাইকে করে যাওয়ার সময় সোহাগপুরের কাছে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পথচারীদের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে প্রথমে রবি ধূর্বে মারা যান এবং শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাজন ধূর্বে।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুটি মৃতদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদের পরিবারের হাতে দেহ তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক