মধ্যমগ্রামে ওভারহেড তারে ভেঙে পড়ল গাছ, আপ-ডাউন দু'লাইনেই ট্রেন চলাচলে চরম বিপর্যয়
মধ্যমগ্রাম, ২৯ মে (হি.স.) : শিয়ালদহ উত্তর শাখার মধ্যমগ্রাম স্টেশনে ওভারহেড লাইনের ওপর গাছ ভেঙে পড়ে ব্যাহত হলো ট্রেন চলাচল। শুক্রবারের এই ঘটনার জেরে শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-হাসনাবাদ শাখায় আপ ও ডাউন— দুই লাইনেই দীর্ঘক্ষণ ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে
মধ্যমগ্রামে ওভারহেড তারে ভেঙে পড়ল গাছ, আপ-ডাউন দু'লাইনেই ট্রেন চলাচলে চরম বিপর্যয়


মধ্যমগ্রাম, ২৯ মে (হি.স.) : শিয়ালদহ উত্তর শাখার মধ্যমগ্রাম স্টেশনে ওভারহেড লাইনের ওপর গাছ ভেঙে পড়ে ব্যাহত হলো ট্রেন চলাচল। শুক্রবারের এই ঘটনার জেরে শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-হাসনাবাদ শাখায় আপ ও ডাউন— দুই লাইনেই দীর্ঘক্ষণ ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

রেল ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন আচমকাই মধ্যমগ্রাম স্টেশনের কাছে রেলের ওভারহেড তারের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল ট্রেন। ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছান রেলের ইঞ্জিনিয়ার ও উদ্ধারকারী দল।

রেলকর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় ওভারহেড তার থেকে গাছের ডালপালা কেটে সরিয়ে লাইনের মেরামত কাজ করা হয়। রেলের তরফে জানানো হয়েছে, বেশ কিছুক্ষণের চেষ্টায় পুনরায় ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়েছে। তবে ডাউন ও আপ লাইনে ট্রেনের সূচি ওলটপালট হয়ে যাওয়ায় এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিষেবা। ট্রেনগুলি কিছুটা বিলম্বে চলছে। পরিস্থিতি দ্রুত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande