ঝড়ে গাছ ভেঙে মৃত্যু এক ব্যক্তির
কলকাতা, ২৯ মে (হি.স.): ঝড়ের সময়ে শুক্রবার দুপুরে আম গাছ ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির। বাবুঘাটের কাছে চক্ররেলের লাইনে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চক্ররেলের লাইনের ধারে ঝড়ের স
ঝড়ে গাছ ভেঙে মৃত্যু এক ব্যক্তির


কলকাতা, ২৯ মে (হি.স.): ঝড়ের সময়ে শুক্রবার দুপুরে আম গাছ ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির। বাবুঘাটের কাছে চক্ররেলের লাইনে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চক্ররেলের লাইনের ধারে ঝড়ের সময়ে ওই ব্যক্তি আম কুড়োতে এসেছিলেন। তখনই লাইনের ধারের আম গাছ ভেঙে পড়ে। গাছটি ভেঙে পড়ে বিদ্যুতের তারের উপর। এর ফলে আগুন লেগে যায়। ওই ব্যক্তি রেললাইনের উপরে পড়ে যান। মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান রেলের আধিকারিকরা। গাছপালা সরিয়ে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হয়। রেলের চিকিৎসক ঘটনাস্থলে এসে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় চক্ররেল পরিষেবা ব্যাহত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande