ঝড়ে কলকাতার একাধিক জায়গায় গাছ উপড়ে বিপত্তি
কলকাতা, ২৯ মে (হি.স.): শুক্রবার দুপুরে ঝড়ের প্রকোপে কলকাতার একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ল। কোথাও গাছ পুরোপুরি উপড়ে পড়েছে, কোথাও গাছের ডাল ভেঙে পড়েছে। যার জেরে ভোগান্তিতে পড়েছেন পথচারী থেকে সাধারণ মানুষ। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, টালা পা
ঝড়ে কলকাতার একাধিক জায়গায় গাছ উপড়ে বিপত্তি


কলকাতা, ২৯ মে (হি.স.): শুক্রবার দুপুরে ঝড়ের প্রকোপে কলকাতার একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ল। কোথাও গাছ পুরোপুরি উপড়ে পড়েছে, কোথাও গাছের ডাল ভেঙে পড়েছে। যার জেরে ভোগান্তিতে পড়েছেন পথচারী থেকে সাধারণ মানুষ। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, টালা পার্ক থেকে শুরু করে রফি আহমেদ কিদোয়াই রোড— সর্বত্রই ঝড়ের জেরে গাছ উপড়ে পড়েছে। টালিগঞ্জ, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে বিপত্তি দেখা দিয়েছে। এখনও পর্যন্ত শহরে কমপক্ষে ৩০টি জায়গায় গাছ ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। পুরসভার বিশেষ দল যুদ্ধকালীন প্রস্তুতিতে গাছ সরানোর কাজে নেমেছে।

এদিকে, কলকাতার বেশ কিছু এলাকার পাশাপাশি শুক্রবার দুপুরে ঝড়-বৃষ্টিতে সল্টলেকেও বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়ে। সল্টলেকের একাধিক ব্লকে গাছ ভেঙে পড়েছে বলে জানা গেছে। কোথাও কোথাও রাস্তায় জল জমেছে বলেও খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande