শিশু অধিকার সুরক্ষায় কড়া পদক্ষেপ, দায়িত্ব বণ্টন করলেন জেলাশাসক বিশাল রাজ
কিষাণগঞ্জ, ২৯ মে (হি.স.) : জেলায় মানব পাচার রোধ ও শিশু অধিকার সুরক্ষাকে আরও জোরদার করতে শুক্রবার জেলা শাসকের দফতরে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলাশাসক বিশাল রাজ। বৈঠকে শিশু সুরক্ষা সংক্রান্ত মামলায় দ্রুত ও কার্যকর ব্যবস
শিশু অধিকার সুরক্ষায় কড়া পদক্ষেপ, দায়িত্ব বণ্টন করলেন ডিএম বিশাল রাজ


কিষাণগঞ্জ, ২৯ মে (হি.স.) : জেলায় মানব পাচার রোধ ও শিশু অধিকার সুরক্ষাকে আরও জোরদার করতে শুক্রবার জেলা শাসকের দফতরে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলাশাসক বিশাল রাজ।

বৈঠকে শিশু সুরক্ষা সংক্রান্ত মামলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি জানান, এবার থেকে শিশু উদ্ধারকারী দলকেই বাধ্যতামূলকভাবে এফআইআর দায়ের করতে হবে, যাতে মানব পাচার ও শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কড়া আইনি পদক্ষেপ করা যায়।

জেলাশাসক সুরক্ষিত আবাসন কেন্দ্রগুলিতে (পিওএস ) থাকা কিশোর-কিশোরীদের সার্বিক বিকাশের জন্য বিশেষ মাসিক কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন। পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার উপর জোর দেন তিনি। এছাড়াও শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলির জরাজীর্ণ ভবনের মেরামতি, পানীয় জলে আয়রনের সমস্যা সমাধান, নিয়মিত অগ্নি নিরাপত্তা নিরীক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের উপর ন্যস্ত করা হয়েছে। বৈঠকে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক সরবরাহ এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের নির্দেশ দেন।

পর্যালোচনা বৈঠকে জেলায় বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি নিয়েও আলোচনা হয়। একইসঙ্গে ব্লক স্তরে শিশু সুরক্ষা কমিটিগুলিকে সক্রিয় করা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এর ব্যাপক প্রচারের নির্দেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande