
লখনউ, ২৯ মে ( হি. স.) : উত্তর প্রদেশের লখনউয়ের এক হোস্টেল থেকে উদ্ধার হলো এক ছাত্রীর ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে গোমতীনগর থানার অন্তর্গত একটি হোস্টেল থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত ছাত্রীর নাম পারুল সাকসেনা (২৬)। তিনি সৃজন বিহার কলোনির 'সার্বজনীন শিক্ষকোন্নয়ন সংস্থান'-এর হোস্টেলে থেকে পড়াশোনা করতেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ ইতিমধ্যেই মৃতার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। তবে আত্মহত্যার কোনো স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক