টিটাগড় পুরসভায় বড়সড় ভাঙন, ২৩টি ওয়ার্ডের মধ্যে একযোগে ইস্তফা দিলেন ৬ জন কাউন্সিলার
টিটাগড়, ২৯ মে (হি.স.) : রাজনৈতিক পটপরিবর্তন ও লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এবার বড়সড় ভাঙন দেখা দিল উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভায়। ২৩টি ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভার ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন পুরপ্রধান-সহ একযোগে ৬ জন কাউন্সিলার শুক্রবার তাঁদের
টিটাগড় পুরসভায় বড়সড় ভাঙন, ২৩টি ওয়ার্ডের মধ্যে একযোগে ইস্তফা দিলেন ৬ জন কাউন্সিলার


টিটাগড়, ২৯ মে (হি.স.) : রাজনৈতিক পটপরিবর্তন ও লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এবার বড়সড় ভাঙন দেখা দিল উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভায়। ২৩টি ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভার ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন পুরপ্রধান-সহ একযোগে ৬ জন কাউন্সিলার শুক্রবার তাঁদের পদ থেকে ইস্তফা ওয়েস্টদিয়েছেন। এর ফলে টিটাগড় পুরসভার অন্দরে জোরদার রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে।

পুরসভা সূত্রে জানা গেছে, মোট ২৩টি ওয়ার্ডের মধ্যে ২ জন কাউন্সিলারের আগেই মৃত্যু হয়েছিল। ফলে বর্তমানে পুরসভায় ২১ জন কাউন্সিলার দায়িত্বরত ছিলেন। তাঁদের মধ্যেই আজ একযোগে ৬ জন কাউন্সিলার পদত্যাগপত্র জমা দেন। ইস্তফা দেওয়া কাউন্সিলারদের মধ্যে রয়েছেন টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী এবং বর্তমান ভাইস চেয়ারম্যান মহম্মদ জলিল। তাঁদের সঙ্গেই পদত্যাগ করেছেন কাউন্সিলার মুজিবর রহমান, আশা শর্মা, সরস্বতী দাস এবং ইনাম খান।

পদত্যাগের পর ইস্তফা দেওয়া কাউন্সিলাররা ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন, পুরসভায় তাঁরা নাগরিকদের জন্য ঠিকমতো কাজ করতে পারছিলেন না। এলাকার উন্নয়নমূলক কাজে বাধা আসছিল। এর পাশাপাশি তাঁরা আরও একটি বড় দাবি করেছেন। তাঁদের বক্তব্য, সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁদের আর কোনও যোগাযোগ বা সমন্বয় নেই। এই ক্ষোভ ও রাজনৈতিক দূরত্ব থেকেই তাঁরা এদিন একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। এই গণ-ইস্তফার পর টিটাগড় পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande