মহম্মদবাজার ব্লকের তৃণমূল সভাপতি গ্রেফতার
বীরভূম, ২৯ মে (হি.স.): বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের তৃণমূল সভাপতি কালী বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি খুনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শুক্রবার সিউড়ি আদালতে পেশ করা হবে। তবে, কেবল কালী ব
মহম্মদবাজার ব্লকের তৃণমূল সভাপতি গ্রেফতার


বীরভূম, ২৯ মে (হি.স.): বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের তৃণমূল সভাপতি কালী বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি খুনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শুক্রবার সিউড়ি আদালতে পেশ করা হবে। তবে, কেবল কালী বন্দ্যোপাধ্যায় নন, মহম্মদবাজার ব্লকের তৃণমূলের আরেক ব্লক সভাপতি তাপস সিংকেও ২০২১-এর ভোট পরবর্তী হিংসার মামলায় বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে৷। এ ছাড়া, ওই ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন সভাপতিকেও গ্রেফতার করা হয়েছে। একযোগে মহম্মদবাজার ব্লকের ৩ জন তৃণমূল নেতা-নেত্রী গ্রেফতার হওয়ার ঘটনায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande