সিরসায় গ্রেফতার দুই মাদক পাচারকারী, উদ্ধার লক্ষাধিক টাকার মাদক
সিরসা, ২৯ মে (হি. স.) : হরিয়ানার সিরসার দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার, রোডি থানা এলাকায় । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন সিরসার বাসিন্দা রাজদীপ এবং অন্যজন পাঞ্জাবের মানসার বাসিন্দা চরণজিৎ কৌর। তল
নাবালিকা ধর্ষণের দায়ে পলাতক অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার পুলিশের


সিরসা, ২৯ মে (হি. স.) : হরিয়ানার সিরসার দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার, রোডি থানা এলাকায় । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন সিরসার বাসিন্দা রাজদীপ এবং অন্যজন পাঞ্জাবের মানসার বাসিন্দা চরণজিৎ কৌর। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪১ গ্রাম মাদক (হেরোইন), যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশ সুরতিয়া রোড এলাকায় টহল দেওয়ার সময় একটি বাইকে করে দুজনকে আসতে দেখে । পুলিশকে দেখামাত্র বাইক চালক আচমকা গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তৎক্ষণাৎ দুজনকে ধরে ফেলে। তল্লাশির পর তাদের কাছ থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ( হেরোইন) । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, সিরসার ভড়োলিয়াঁওয়ালি গ্রামে শুক্রবার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করেছে অবৈধ মদ। গোপন সূত্রে খবর পেয়ে গ্রামের দুটি ভিন্ন স্থানে আচমকা হানা দেয় পুলিশ। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande