ঝাড়খণ্ডে গুলিবিদ্ধ যুবক, তদন্তে পুলিশ
ধানবাদ, ২৯ মে (হি.স.): ঝাড়খণ্ডের ধানবাদের জোড়াপোখর থানা এলাকার জামাডোবা ডুমরি ২ নম্বর গলিতে শুক্রবার ভোরে গোলাগুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধভাবে লোহা কাটা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদের জেরে এক যুবককে লক্ষ্য করে গুলি চাল
ঝাড়খণ্ডে অবৈধ লোহা কাটাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক, তদন্তে পুলিশ


ধানবাদ, ২৯ মে (হি.স.): ঝাড়খণ্ডের ধানবাদের জোড়াপোখর থানা এলাকার জামাডোবা ডুমরি ২ নম্বর গলিতে শুক্রবার ভোরে গোলাগুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধভাবে লোহা কাটা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদের জেরে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন রিকি সিং নামে ওই যুবক। তাঁর বুকে গুলি লেগেছে এবং অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টা নাগাদ একটি গলিতে আচমকাই দুই রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে রিকি সিং মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দুর্গাপুরে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে জোড়াপোখর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শনে যান এসডিপিও প্রকাশ চন্দ্র মাহাতোও। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে।

আহত রিকি সিংয়ের স্ত্রী চন্দা কৌর জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁর স্বামী প্রাতঃকৃত্য সারতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় কয়েকজন যুবক সেখানে উপস্থিত ছিল। তাঁর স্বামীর চিৎকার শুনেই অভিযুক্তরা গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার জন্য হর্ষ, গোপু এবং তাদের সহযোগীদের দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, অবৈধভাবে লোহা কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল এবং সেই শত্রুতার জেরেই এই হামলা হয়েছে।

এসডিপিও প্রকাশ চন্দ্র মাহাতো জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে। প্রাথমিক তদন্তে রোপওয়ের লোহা কাটা ও অবৈধ কারবারের যোগ মিলছে বলেও জানিয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande