
শ্রীভূমি (অসম), ৩০ মে (হি.স.) : রামকৃষ্ণনগরের শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইটিআই-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিভিন্ন ট্রেডে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।
অসমের স্থায়ী বাসিন্দা আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বলা হয়েছে, ভর্তির জন্য প্রার্থীদের https://itiassam.admission.nic.into ওয়েবসাইট ভিজিট করতে।
ভর্তি-বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের আগামী ১১ জুন বিকাল ৫-টা পর্যন্ত ই-কাউন্সেলিংয়ের জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ১২ জুন পর্যন্ত সব কার্যদিবসে নিকটবর্তী সরকারি আইটিআই-এ উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করাতে হবে। নথি যাচাইয়ের সময় আবেদনপত্রের প্রিন্ট কপি ও সমস্ত মূল নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
ভর্তির জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ১ জুলাই (২০২৬) অনুযায়ী ১৪ বছর হতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যে সব ট্রেডে ভর্তি করা হবে সেগুলি যথাক্রমে ড্রেস মেকিং ১ বছর মেয়াদি, অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
ইলেকট্রিশিয়ান ২ বছর মেয়াদি, মাধ্যমিক উত্তীর্ণ (বিজ্ঞান ও গণিত সহ)।
কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ১ বছর মেয়াদি, মাধ্যমিক উত্তীর্ণ।
স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (ইংরেজি) ১ বছর মেয়াদি, মাধ্যমিক উত্তীর্ণ।
ফিটার ২ বছর মেয়াদি, মাধ্যমিক উত্তীর্ণ (বিজ্ঞান ও গণিত সহ)।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের কার্যদিবসে অফিস সময়ের মধ্যে রামকৃষ্ণনগরে অবস্থিত আইটিআই কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করেছেন কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস