আরামবাগ মেডিকেল কলেজে শুরু বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি
আরামবাগ, ৩০ মে (হি.স.) : জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে রাজ্যব্যাপী বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাকরণ কর্মসূচির সূচনা হল শনিবার। বিধাননগর হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পাশাপাশি আরামবাগ প্রফ
আরামবাগের টিকা করন


আরামবাগ, ৩০ মে (হি.স.) : জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে রাজ্যব্যাপী বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাকরণ কর্মসূচির সূচনা হল শনিবার। বিধাননগর হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পাশাপাশি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল-সহ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে।

আরামবাগ মেডিকেল কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. রমাপ্রসাদ রায়, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, ভাইস-প্রিন্সিপাল ডা. ইন্দ্রা দত্ত, আইএমএ-র আরামবাগ শাখার সম্পাদক ডা. অশোক নন্দী-সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এইচপিভি টিকা মূলত জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি মহিলাদের এইচপিভি-জনিত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতেও এই টিকা কার্যকর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাকরণ চলবে। প্রথম পর্যায়ে ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের এই টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কম বয়সে এইচপিভি টিকা গ্রহণ করলে ভবিষ্যতে জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande