মণিপুরের উখরুল সড়কে হামলায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রী ইউনাম খেমচাঁদের
- হামলার প্রতিবাদে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবিতে ৩৭ নম্বর জাতীয় সড়কে পণ্য পরিবহণ পরিষেবা বন্ধ ট্রাকচালকদের ইমফল, ৩০ মে (হি.স.) : রাজ্যের উখরুল সড়কে নিরাপত্তারক্ষী-এসকোর্ট কনভয়ের ওপর প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্
মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং


- হামলার প্রতিবাদে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবিতে ৩৭ নম্বর জাতীয় সড়কে পণ্য পরিবহণ পরিষেবা বন্ধ ট্রাকচালকদের

ইমফল, ৩০ মে (হি.স.) : রাজ্যের উখরুল সড়কে নিরাপত্তারক্ষী-এসকোর্ট কনভয়ের ওপর প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং।

প্রসঙ্গত, গতকাল টিএম কাসম এলাকায় এফসিআই-এর আটকে পড়া ট্রাক এবং এলপিজি ট্যাংকারের একটি কনভয়ের ওপর গুলি চালিয়েছিল সশস্ত্র দুষ্কৃতীর দল। ওই হামলায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা বছর ৫৭-এর এফসিআই-এর ট্রাকচালক নীতিশ কুমারের মৃত্যু হয়। এছাড়া লাতিন থানার এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

কনভয়টি ইয়াইঙ্গাংপোকপি থেকে উখরুলের দিকে যাচ্ছিল। মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ এবং রেপিড অ্যাকশন ফোর্সের নিরাপত্তা বাহিনী সম্মিলিতভাবে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল ছিল এফসিআই-এর আটকে পড়া ট্রাক এবং এলপিজি ট্যাংকার।

আজ শনিবার ইমফলে ‘বিরসা লাইভস ইন নিউ ভারত’ সপ্তাহ উপলক্ষ্যে তফশিলি জনজাতি সম্প্রদায়ের পোস্ট-ম্যাট্রিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং। এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সরকারের কড়া অবস্থানের কথা জানান। তিনি জানান, ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করে জোরদার তদন্ত চলছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গতকাল সংগঠিত হামলার প্রতিবাদে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না হওয়া পর্যন্ত শতাধিক ট্রাকচালক ৩৭ নম্বর জাতীয় সড়ক-এ পণ্য পরিবহণ পরিষেবা বন্ধ করে দিয়েছেন। কেইথেলমানবি এলাকায় চাকা বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে এলপিজি ট্যাংকার, তেলবাহী ট্যাংকার এবং পণ্যবাহী ট্রাক সহ প্রায় ৪০০টি ট্রাক।

ট্রাকচালকদের দাবি, মণিপুরের জাতীয় সড়কগুলিতে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিয়মিত যান চলাচলের জন্য ১০২ নম্বর জাতীয় সড়ক আবার খুলে দিতে হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande