৩ বছরের চুক্তিতে রিয়াল কোচ হলেন মরিনহো
সান্তিয়াগো, ৩০ মে(হি.স.): আবারও চিরচেনা সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন হোসে মরিনহো। ৩ বছর মেয়াদে লস ব্ল্যাঙ্কোসদের কোচ হতে রিয়ালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড। যদিও এখন পর্যন্ত রিয়ালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষ
৩ বছরের চুক্তিতে রিয়াল কোচ হলেন মরিনহো


সান্তিয়াগো, ৩০ মে(হি.স.): আবারও চিরচেনা সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন হোসে মরিনহো। ৩ বছর মেয়াদে লস ব্ল্যাঙ্কোসদের কোচ হতে রিয়ালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড। যদিও এখন পর্যন্ত রিয়ালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি।

ইউরোপীয় গণমাধ্যম জানাচ্ছে, ৭ জুন ক্লাবের আসন্ন সভাপতি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে আনা হবে না।

গত জানুয়ারি মাসে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়া আলভারো আরবেলোয়ার অধীনে ছন্দ খুঁজে পায়নি দলটি। ক্লাবের এই দুরবস্থা দূর করতেই প্রাক্তন রিয়াল কোচ মরিনহোকে ফেরাচ্ছে রিয়াল।

উল্লেখ্য, পুরো মরসুমে একটিও ট্রফি জেতেনি ইউরোপের অন্যতম সেরা দলটি। এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ৩ বছর রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মরিনহো।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande